এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুলের সুবাস আর উষ্ণ শুভেচ্ছায় উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলমগীর হাসান। গত রোববার (১০ আগস্ট) দায়িত্ব গ্রহণ শেষে কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাঁকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন। নতুন অধ্যক্ষের আগমনে কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
নবনিযুক্ত অধ্যক্ষ মো. আলমগীর হাসান ১৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। আলফাডাঙ্গা সরকারি কলেজে যোগদানের আগে তিনি ফরিদপুর সরকারি কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পাওয়ার পর তিনি গত ৬ আগস্ট প্রেষণে যোগদান করেন এবং পরবর্তীতে তাঁকে আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।
নতুন অধ্যক্ষকে স্বাগত জানিয়ে আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, “নতুন অধ্যক্ষ মহোদয়ের রয়েছে দীর্ঘ শিক্ষকতা ও দূরদর্শী প্রশাসনিক অভিজ্ঞতা। তাঁর দক্ষ নেতৃত্বে আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। কলেজের একাডেমিক ও প্রাশাসনিক সার্বিক উন্নয়নে শিক্ষক পরিষদ তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”
দায়িত্ব গ্রহণের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করে অধ্যক্ষ মো. আলমগীর হাসান বলেন, “আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় এবং সকলকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”
দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা ও প্রজ্ঞায় সমৃদ্ধ এই নতুন নেতৃত্বের হাত ধরে আলফাডাঙ্গা সরকারি কলেজের সার্বিক শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে—এমনটাই প্রত্যাশা করছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলে।
মার্চ ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।