আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে নাঘিরপাড় একাদশ বিজয়ী

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২ অক্টোবর, ২০২৬ ৪:০২ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে নাঘিরপাড় একাদশ বিজয়ী

বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরূপম মজুমদার। 

‘আগৈলঝাড়া একাদশ’-এর আয়োজনে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম এবং আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আগৈলঝাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতা বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, শামসুল হক খোকন ও কার্তিক চন্দ্র বেপারী, আগৈলঝাড়া একাদশের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, সরকারি আগৈলঝাড়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আকন মো. কামরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফারুক ফকির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামিমুল ইসলাম শামিম, আগৈলঝাড়া একাদশের সাংগঠনিক সম্পাদক মো. মানিক হাওলাদার, সাবেক অধিনায়ক মো. কামরুল ইসলাম জুয়েল মোল্লা এবং টুর্নামেন্টের সদস্য সচিব মো. ফারুক আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নাঘিরপাড় একাদশ বনাম আমবৌলা ইউনাইটেড ক্লাব। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে আমবৌলা ইউনাইটেড ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে নাঘিরপাড় একাদশ বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন রেফারি সুশান্ত মজুমদার, মো. শহিদুল ইসলাম ও নরেন্দ্র নাথ হালদার।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেন মোল্লা জানান, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে উপজেলার মোট ১২টি দল অংশগ্রহণ করছে। তিনি আরও জানান, স্থানীয় খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের লক্ষ্যে সম্পূর্ণ আগৈলঝাড়াকেন্দ্রীক এ টুর্নামেন্টে বাইরের কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়নি। এর মাধ্যমে এলাকায় মানসম্মত খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।