এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজন মোল্লাকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজন মোল্লা উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, রাজন ঢাকায় বসবাসের সুবাদে সেখানে থেকেই মাদক ব্যবসা পরিচালনা করত। ঢাকার তেজগাঁও থানা পুলিশ পূর্বে চারশ’ বোতল ফেনসিডিলসহ রাজনকে গ্রেপ্তার করে। ওই মামলায় আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিল।
ওসি আরও জানান, সম্প্রতি আগৈলঝাড়া থানায় রাজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আসে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় থানার এসআই আব্দুল্লাহ আল মামুন রাজনের অবস্থান সিলেটে শনাক্ত করেন। এর পর ২৬ অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে সিলেট থেকে রাজনকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২৭ অক্টোবর বিকেলে তাকে আগৈলঝাড়া থানায় আনা হয় এবং একই দিন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
অক্টোবর ৩০, ২০২৫
ডিসেম্বর ২৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্রিকেট | ১৯ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।