এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে কন্যার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন। সোমবার (৯ জুন) উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আয়শা খানম (১৬)-এর বিয়ে আয়োজন চলছিল পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের এক সৌদি প্রবাসীর সঙ্গে। খবর পেয়ে ইউএনও ফারিহা তানজিন স্বশরীরে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
ঘটনাস্থলে উপস্থিত রত্নপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুমিত্রা গোলদার জানান, ইউএনও স্যারের উপস্থিতির খবর পেয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অনেকেই পালিয়ে যান। পরে কন্যার বাবা বাচ্চু হাওলাদারকে বাল্যবিয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিনি মুচলেকা দেন, মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, “১৬ বছর বয়সী এক ছাত্রীকে জাঁকজমকভাবে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল। আমি নিজে গিয়ে বিয়ে বন্ধ করি এবং মেয়ের বাবাকে আইন অনুযায়ী জরিমানা ও লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। এই ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, ইউএনও’র এ ধরনের তৎপরতা এলাকায় সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অক্টোবর ১, ২০২৫
ফেব্রু ১১, ২০২৬
ফেব্রু ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।