কালিকাপুরে ভোটকেন্দ্রের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
২ অক্টোবর, ২০২৬ ৬:৩৩ পিএম
শেয়ার করুন:
কালিকাপুরে ভোটকেন্দ্রের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজীকান্দি এলাকায় নতুন ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ভোটারদের ভোটাধিকার প্রয়োগ সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে ১৮৪ নম্বর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার সকালে ১৮৪ নম্বর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। এতে এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফরাজীকান্দি ও আশপাশের এলাকার ভোটারদের ভোট দিতে দূরবর্তী কেন্দ্রে যেতে হয়। এতে বিশেষ করে নারী, বয়স্ক ও সাধারণ ভোটারদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয়দের যাতায়াতের সুবিধা ও ভোটাধিকার প্রয়োগ সহজ করতে ১৮৪ নম্বর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা প্রয়োজন।

কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ১৮৪ নম্বর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্থায়ী ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণের দাবি জানান।

এ সময় এলাকাবাসী তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।