এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তারা দেশের সার্বিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, “দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বাড়ানো অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং সম্পদের অপচয় রোধের মাধ্যমে কাঙ্ক্ষিত উৎপাদনশীলতা অর্জন সম্ভব।” তিনি কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, নারী নেত্রী নয়ন খানম এবং বাজার কমিটির সভাপতি সরোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।