কালকিনিতে নদী দূষণ ও রাস্তা দখলের দায়ে ৩ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
৩ অক্টোবর, ২০২৬ ১০:৩৯ এএম
শেয়ার করুন:
কালকিনিতে নদী দূষণ ও রাস্তা দখলের দায়ে ৩ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনি বাজারে পরিবেশ দূষণ রোধ, পরিচ্ছন্নতা নিশ্চিত এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার (২ অক্টোবর) কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কিশোর কুমার দাসের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নদীতে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ এবং সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনটি পৃথক মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই সঙ্গে বাজার পরিচ্ছন্ন রাখা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, বাজারের পরিবেশ সুন্দর রাখা এবং সরকারি জমি বা রাস্তা দখল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস জানান, "জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বাজার ও পরিবেশের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।