নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
২ অক্টোবর, ২০২৬ ৮:৪২ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলক্রসিংয়ের প্রায় ১০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাসিরুল হক ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআই নূর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রেলওয়ে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।