এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তফ্রন্ট সরকারের সাবেক বন ও খাদ্য মন্ত্রী এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য গৌর চন্দ্র বালা-এর ২১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার পালিত হবে।
তিনি অধুনা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের উল্লাবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ নিজ বাসভবন ‘বালা-বাড়ি’তে পারিবারিকভাবে গীতা পাঠ ও পূজা-অর্চনার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালের এই দিনে ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ বাসভবনে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান।
গৌর চন্দ্র বালা ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। ১৯৫৪ সালের পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে তিনি ক্ষমতাসীন মুসলিম লীগের মন্ত্রীর জামানত বাজেয়াপ্ত করে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত সামরিক আইন জারির পূর্ব পর্যন্ত যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদে তিনি প্রথমে বন ও পরে খাদ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত স্বৈরাচারী আইয়ুব বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি তৎকালীন ফরিদপুর-৩ (বলিয়াকান্দি-কামারখালী) আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।