এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হওয়ার পর সামিউল মল্লিক নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত সোমবার সন্ধ্যার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ সামিউল মল্লিক সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ডাকঘরের আওতাধীন নয়াকান্দি গ্রামের মিরাজুল মল্লিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে সামিউল নিজের বাইসাইকেলটি নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সব আত্মীয়-স্বজন ও পরিচিত জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।
সামিউলকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি যদি সামিউলের সন্ধান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর:
০১৭৫৮-৭৫৭৮২৫
০১৮৭৮-৫৬৮০৯৮
পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দিয়ে সামিউলকে খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।