এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরেও এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি শুভেচ্ছা র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস প্রেসিডেন্ট বেনজির আহমেদ তাবরিজ। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আগমন করবেন। তাকে স্বাগত জানাতেই আজ সারা দেশের মতো ফরিদপুরেও এই র্যালির আয়োজন করা হয়েছে। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিদেশে অবস্থান করেও তারেক রহমান দলকে সুসংগঠিত ও পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে তিনি ছাত্র-জনতার পাশে থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বক্তারা আরও বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হবে। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর দেশবাসী তাদের প্রিয় নেতাকে ২৫ ডিসেম্বর দেশের মাটিতে দেখতে পাবেন। ওই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি সুবর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে বসবাস করেন। তার আগমনী বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাকে স্বাগত জানানোর জন্য ইতোমধ্যে সারা দেশ প্রস্তুত। তিনি বীরের বেশে দেশে ফিরে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
এর আগে বিভিন্ন এলাকা থেকে একাধিক মিছিল এসে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমবেত হয়।
আগস্ট ২, ২০২৫
মে ২৫, ২০২৫
মে ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।