এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর হামলা এবং বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী খবির মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়দিয়া গ্রামের খবির মাতুব্বরের সঙ্গে একই এলাকার ফায়েক মাতুব্বর ও লাভলু মাতুব্বরদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সংশ্লিষ্ট ৪৯ নম্বর আলগী মৌজার ১৯ শতাংশ জমির মধ্যে খবির মাতুব্বর সাড়ে ৬ শতাংশের মালিকানা দাবি করেন। তবে তার অভিযোগ, প্রতিপক্ষ জোরপূর্বক তার প্রায় আড়াই শতাংশ জমি দখল করে রেখেছে এবং চলাচলের পথও বন্ধ করে দিয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও প্রতিপক্ষ তা না মেনে বিরোধ জিইয়ে রাখে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বুধবার বিকেলে জমি দখলের প্রতিবাদ ও বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে খবির মাতুব্বর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীরও ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গিয়ে নারীসহ চারজন আহত হন।
ভুক্তভোগী খবির মাতুব্বর বলেন, “প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে আমার জমি দখল করে রেখেছে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। একাধিকবার সালিশ হলেও তারা কোনো সমাধান মানেনি। উল্টো আমাদের ওপর হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করেছে। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে ফায়েক মাতুব্বর ও তার পক্ষের লোকজন দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।