এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ আবু বকর সিদ্দিক কাড়াল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের ভাগ্নে দেলোয়ার হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাদ জোহর সদরপুর শিশু পার্কে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে উপজেলার ‘দশহাজার’ গোরস্থানে দাফন করা হয়।
এর আগে জানাজাপূর্ব সংক্ষিপ্ত শোকসভায় মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন—সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ফরিদপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. বদরউদ্দিন এবং সদরপুর উপজেলা জামায়াতের আমীর মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আলহাজ আবু বকর সিদ্দিক কাড়াল ছিলেন একজন নিষ্ঠাবান দ্বীনি ব্যক্তিত্ব ও সমাজসেবক। ইসলাম প্রচার, সামাজিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক অঙ্গনে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি তাঁর অমায়িক ব্যবহারের মাধ্যমে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সব গুনাহ-খাতা ক্ষমা করে কবরকে নূরে ভরপুর করা এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দানের প্রার্থনা জানানো হয়। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি ও 'সবরে জামিল' দান করার ফরিয়াদ জানানো হয়।
নভেম্বর ৩, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
যুক্তরাষ্ট্র | ১৪ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।