নগরকান্দায় সরকারি আশ্রয়ণ কেন্দ্রে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: আর্থিক সহায়তা ও ফুটবল বিতরণ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় সরকারি আশ্রয়ণ কেন্দ্রে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: আর্থিক সহায়তা ও ফুটবল বিতরণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট সরকারি আশ্রয়ণ কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি আশ্রয়ণ কেন্দ্রে উপস্থিত হয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিজেদের মাঝে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা। এ সময় তাঁরা নিজেদের দৈনন্দিন বিভিন্ন সুযোগ-সুবিধা, নানা সমস্যা ও আবদারের কথা তুলে ধরেন। ইউএনও রেজওয়ানা আফরিন অত্যন্ত মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি আশ্রয়ণ কেন্দ্রের এক অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়া আশ্রয়ণ কেন্দ্রের শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে তাদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, চরযশোরদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রত্নেশ্বর, উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের নেত্রী নিপা জামান, চরযশোরদী ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা মোল্লা, জোবায়ের মোল্লা এবং ইউনিয়ন মহিলা দলের নেত্রী সুমিত্রা মালো, খুশি বেগম ও মনোয়ারা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।