এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে আজ (২৮ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকার ‘মদনের ঘাট’ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি একনলা দেশীয় পিস্তল ও ০২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৪০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিত এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে। সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।