এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জনপদকে সবুজে সুশোভিত করার প্রত্যয়ে কুষ্টিয়ার দৌলতপুরে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামের ১ নম্বর ওয়ার্ডের (উত্তরপাড়া) কাঁচা সড়কের দুই পাশে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মাহবুবুর রহমান সবুর মোল্লার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শুধু চারা রোপণ করেই দায়িত্ব শেষ করা হয়নি; গাছগুলোকে গবাদিপশুর হাত থেকে বাঁচাতে প্রতিটি চারার চারপাশে বাঁশের খাঁচা ও খুঁটি দিয়ে টেকসই সুরক্ষার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা মাহবুবুর রহমান সবুর মোল্লা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ইউনিয়নের প্রতিটি রাস্তা ও পতিত জমিকে সবুজে ঢেকে দিয়ে হোগলবাড়িয়াকে একটি পরিবেশবান্ধব ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করাও সমান জরুরি। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে প্রতিটি গাছ বড় করে তোলার দায়িত্ব আমরা নিয়েছি। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের দুই পাশে গাছ লাগানোর ফলে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি ভবিষ্যতে পথচারীরা ছায়া পাবেন এবং পরিবেশ শীতল থাকবে।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় এর আগেও মাহবুবুর রহমান সবুর মোল্লার উদ্যোগে ইউনিয়নের জয়রামপুর, বেগুনবাড়িয়া, চরদিয়াড় ও ঘোষপাড়া এলাকার প্রধান সড়কের পাশে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছিল। ধারাবাহিক এসব পরিবেশবান্ধব কর্মকাণ্ডে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে।
এপ্রিল ১১, ২০২৬
নভেম্বর ২, ২০২৪
আগস্ট ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।