এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
তিনি বলেন, আমি সবার সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। আত্রাইয়ের মানুষকে নিয়ে উপজেলাকে মডেল উপজেলা গড়ার জন্য কাজ করবো।
তিনি আরও বলেন,আমি যেহেতু এই উপজেলায় নতুন,তাই আমার একটু সময় লাগবে জানতে, বুঝতে। সাংবাদিকসহ সবার পরামর্শ ও মতামত নিয়ে কাজ করলে কোনো প্রশ্ন উঠবে না।
এসময় নতুন উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে স্বাগত জানান আত্রাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেনসহ আত্রাই উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।