এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে আয়োজিত অনুষ্ঠানে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার সঙ্গে যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে ফেনীর মূল অনুষ্ঠানস্থলের সঙ্গে দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলা ভার্চুয়ালি যুক্ত হয়। এর মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাও সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিল।
দৌলতপুর উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. শওকত হোসেন ভূঁইয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মহসীন আলী এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. টিপু সুলতান।
উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা বিএনপির অন্যতম নেতা শামীম রেজা মোল্লা, উপজেলা বিএনপির সেক্রেটারি বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শের আলী সবুজ, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম (শাহীন), সাধারণ সম্পাদক আহমেদ রাজু, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক কৃষক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক কার্ডের প্রাক-পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার পাইলটিং পর্যায়ে সারাদেশে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। এ কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা কৃষি উপকরণ কেনার জন্য সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
উদ্বোধনের দিনই দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া ব্লকের তালিকাভুক্ত ১ হাজার ৯১৩ জন কৃষকের মধ্যে ১ হাজার ৭৬৯ জনের নিজস্ব ব্যাংক হিসাবে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে জমা দেওয়া হয়েছে।
ডিজিটাল পদ্ধতিতে সরাসরি আর্থিক সহায়তার অর্থ পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কৃষকরা এ উদ্যোগকে কৃষি উপকরণ সংগ্রহ ও কৃষিকাজে সহায়ক হিসেবে দেখছেন।
আগস্ট ১১, ২০২৪
জুন ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।