এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অপরাধমুক্ত রাখা এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে মাদারীপুরে অনুষ্ঠিত হলো ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬’। জেলা পুলিশের আয়োজনে এই প্রতিযোগিতার জেলা পর্যায়ের চূড়ান্ত লড়াইয়ে নারী ও পুরুষ—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাদারীপুর সদর মডেল থানা।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৩টায় উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মাদারীপুর জেলার পাঁচটি থানার অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে গঠিত পাঁচটি পুরুষ ও পাঁচটি নারী দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে পুরুষ বিভাগে কালকিনি থানা দলকে এবং নারী বিভাগে শিবচর থানা দলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সদর মডেল থানা। ফলে পুরুষ বিভাগে কালকিনি থানা এবং নারী বিভাগে শিবচর থানা কাবাডি দল রানার্সআপ হয়।
খেলা শেষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল তুলে দেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ ধারার ক্রীড়াচর্চায় যুক্ত করে অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
ফেব্রু ১৯, ২০২৬
মার্চ ১২, ২০২৫
সেপ্টেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।