এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী জেলা শহর মাইজদীর ১০টিরও বেশি হোটেল ও রেস্তোরাঁয় প্রতিদিনের খাবার অপচয়ের হিসাব রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অপচয় হওয়া খাবারের পরিমাণ ভোক্তাদের সামনে তুলে ধরা এবং প্রয়োজন অনুযায়ী পরিমিত খাবার অর্ডারে উৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মাইজদীর নাইস গেস্ট হাউজ-২-এ ‘আন্তর্জাতিক খাদ্য অপচয় ও ক্ষতি সচেতনতা দিবস’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভাটির যৌথ আয়োজন করে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)।
সভায় বক্তারা বলেন, প্রয়োজনের অতিরিক্ত খাবার অর্ডার করা, অতিরিক্ত রান্না এবং অবশিষ্ট খাবার সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে প্রতিনিয়ত অপচয় বাড়ছে। শহরের কোনো কোনো হোটেলে প্রতিদিন গড়ে প্রায় ৫০ কেজি বা তারও বেশি খাবার নষ্ট হয়। এ অপচয় রোধে ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়ানো, রেস্তোরাঁ কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং চাহিদামাফিক খাবার পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, “শুধু আইন প্রয়োগ করে খাবার অপচয় পুরোপুরি রোধ করা সম্ভব নয়। এজন্য শৈশব থেকেই খাবারের সঠিক মূল্য বোঝা এবং অপচয় না করার মানসিকতা গড়ে তুলতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা ‘বন্ধন’-এর নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন, ‘প্রান’-এর কর্মসূচি সমন্বয় প্রধান উম্মে সালমা পপি, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার নুরে আলম সিদ্দিকি রনি, প্রথম আলোর নোয়াখালী নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি।
সভা শেষে রেস্তোরাঁ প্রতিনিধিদের মাঝে ‘ফুড ওয়েস্ট’ বিষয়ক সচেতনতামূলক পোস্টার ও টেবিল স্ট্যান্ড বিতরণ করা হয়। এর মাধ্যমে প্রতিদিন ও প্রতি মাসে ঠিক কী পরিমাণ খাবার অপচয় হচ্ছে, তার নিয়মিত হিসাব রাখা এবং ভোক্তাদের সচেতন করার কার্যক্রম পরিচালিত হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।