এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিখোঁজের ১০ দিন পরে মাদারীপুরের কালকিনিতে মোঃ রুহুল আমিন ঘরামী-(৫৫) নামে এক কৃষকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রুহুল আমিন কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামের সোনামদ্দীন ঘরামীর ছেলে। আজ সোমবার দুপুরে নিহতের বাড়ির পাসের একটি ধান ক্ষেত থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। এদিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নিহতের বড় স্ত্রীর ছেলেরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখেছেন বলে দাবি করেছেন নিহতের ভাই ও স্বজনেরা। আপরদিকে এই ঘটনায় নিহতের বড় ছেলে দুদু মিয়া ঘরামী ও দুলাল ঘরামীকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য আটক করে রেখেছেন স্থানীয় জনতা।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, নিহত ওই কৃষক গত ১৪ মার্চ (শনিবার) রাতে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ সোমবার সকালে রুহুল আমীনের লাশ একটি ধান ক্ষেতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলমের নেতৃত্বের সঙ্গেীয় ফোর্স নিয়ে ওই কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
নিহতের ভাই এবাদুল ঘরামী ও আলী আজগর ঘরামী বলেন, তাদের নিহত ভাই রুহুল আমীনের সঙ্গে তার বড় স্ত্রীর ছেলে দুদু মিয়া ঘরামীর জমি নিয়ে বিরোধ রয়েছে। তাই তাকে দুদু মিয়া তার লোকজন নিয়ে রুহুল আমীনকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখেছেন। তাই তারা তাদের ভাইয়ের বড় স্ত্রীর ছেলে দুদু মিয়া ও দুলাল ঘরামীকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য স্থানীয় লোকজনের সহযোগীতায় আটক করে রেখেছেন। তারা দুদু মিয়া ও দুলাল মিয়ার নামে মামলা করবেন বলে জানান।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, খবর পেয়ে ধান ক্ষেত থেকে নিহত রুহুল আমিনের অর্ধ গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ্য থেকে মামলা দিলে তা নেয়া হবে।
সেপ্টেম্বর ২২, ২০২৫
নভেম্বর ২৩, ২০২৫
ডিসেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।