এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর চর আইরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, নিমিষেই ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্রসহ মূল্যবান সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে বাড়ির গবাদি পশুরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সবকিছু হারিয়ে রেজাউল হাওলাদারের পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।