এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সম্প্রতি হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া তরুণী নাজিয়া সামান্তা ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর দাবি, তাঁর নাম ব্যবহার করে তাহেরী হুজুর মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় বা লাইমলাইটে থাকতে চাইছেন।
সামান্তা জানান, ব্যক্তিগতভাবে তিনি তাহেরী হুজুরকে পছন্দ করেন এবং তাঁর ওয়াজ শোনেন। তবে বর্তমানে ওয়াজে তাঁকে নিয়ে করা মন্তব্যগুলোর ধরন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
নিজের এক অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে সামান্তা বলেন, একবার তাহেরী হুজুরের সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ হয়েছিল। সে সময় হুজুর তাঁর খোঁজখবর নেন এবং পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার কথা জেনেও কোনো নেতিবাচক মন্তব্য করেননি। বরং তাঁকে কেবল নিয়মিত নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন।
সামান্তার প্রশ্ন, যদি তাঁর সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি থাকত, তবে তাহেরী হুজুর তখন সামনাসামনি কেন কিছু বললেন না? তিনি আরও জানান, সেই সাক্ষাতের সময় তিনি বোরকা পরা ছিলেন না, শুধু মাথায় ওড়না জড়ানো ছিল। এমনকি তাঁর সঙ্গে থাকা এক আত্মীয়ের মাথায় ওড়নাও ছিল না। তখনও হুজুর এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সমালোচনার প্রসঙ্গে এই ড্রামার বলেন, “উনারা আমার চেয়ে বয়সে বড় এবং তাঁদের নিজস্ব মতামত থাকতেই পারে। কিন্তু বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় ট্রলে রূপ না দিয়ে, দেখা হওয়ার সময় ব্যক্তিগতভাবে বুঝিয়ে বললেই ভালো হতো।” তাঁর অভিযোগ, তাঁর নাম জড়ানোর মাধ্যমে মূলত এক ধরণের ‘মার্কেট’ পাওয়ার বা আলোচনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
তবে এত সমালোচনার পরেও তাহেরী হুজুরের প্রতি নিজের ইতিবাচক মনোভাবের কথা প্রকাশ করে সামান্তা বলেন, “ব্যক্তিগতভাবে তাহেরী হুজুর মানুষ হিসেবে বেশ মজার এবং তাঁর ওয়াজ শুনতে আমার ভালো লাগে।”
উল্লেখ্য, সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে নাজিয়া সামান্তাকে নিয়ে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই দুই পক্ষের অনুসারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া ও তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।
ডিসেম্বর ৪, ২০২৫
মার্চ ৫, ২০২৬
এপ্রিল ১৩, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
বাংলাদেশ | ৯ জুন, ২০২৬
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।