এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের কাছ থেকে জব্দ করা প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান এ দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতভর পদ্মার বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ ও নৌপুলিশের যৌথ অভিযানে ওই জেলেদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদ-নদীতে মাছ ধরার ওপর সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে একদল অসাধু জেলে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করছে—এমন তথ্যের ভিত্তিতে রাতে নদীতে যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বহু জেলে পালিয়ে গেলেও নদী থেকে হাতেনাতে ১০ জনকে আটক করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরে স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ছাড়া অভিযান চলাকালে পদ্মার তীরবর্তী চরাঞ্চলে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ইলিশের বাজার ও দোকানপাট গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সরকারি আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, “ইলিশ ও জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে, সেজন্য আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”
অক্টোবর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।