এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে একটি ইটভাটায় মাটি মেশানোর মিক্সার মেশিনে পা আটকে বেল্লাল শেখ (৩২) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর কোতোয়ালী থানাধীন জোয়াইরার মোড় এলাকার ‘শওকতের ইটভাটায়’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেল্লাল শেখ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ইটভাটায় কাজ করার সময় অসাবধানতাবশত বেল্লাল শেখের একটি পা মাটি মেশানোর চলন্ত মিক্সার মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে তিনি গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার পরপরই অন্য শ্রমিকেরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি কোতোয়ালী থানা-পুলিশকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।