এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশনের আসন্ন কার্যনির্বাহী কমিটি নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে শহরের পাড়া মহল্লায় ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভোটার ও শহরবাসীর মধ্যে এই নির্বাচন কে কেন্দ্র করে শুরু হয়ে গেছে জয়ের বিষয়ে হিসাবনিকাশ।
আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবক ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এম.টি. আখতার টুটুল। নির্বাচনে তার ব্যালট নম্বর ০৬।
এম.টি. আখতার টুটুল দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক উন্নয়নে তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত। রাজনৈতিক অঙ্গনেও তাঁর রয়েছে স্বচ্ছ কর্মকান্ডের ইতিহাস। কখনও অন্যায়কে প্রশ্রয় দেন না তিনি।
ডায়াবেটিক এসোসিয়েশনের ভোটার ও শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, এম.টি. আখতার টুটুলের মতো একজন নিবেদিতপ্রাণ ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব নির্বাচিত হলে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এম.টি. আখতার টুটুল জানান, তিনি নির্বাচিত হলে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশনকে আরও আধুনিক, রোগী-বান্ধব এবং সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি এসোসিয়েশনের সম্মানিত ভোটারদের মূল্যবান ভোট ও দোয়া কামনা করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।