এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি খোকন তালুকদার বলেন, “যারা হত্যা করেছে, আমরা তাদের বিচার দাবি করছি। যে বীরকে হারিয়েছি, তিনি এই বাংলাদেশকে পুনরুদ্ধারের পথে অনুপ্রেরণা দিয়েছেন। স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সেই সংগ্রামের প্রতীক আবু সাঈদকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। যারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কাজকে নিয়ে সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই—জুলাই আমাদের অন্তরে, জুলাই আমাদের শ্রদ্ধার প্রতীক। এই জুলাই জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে ধারণ করি।”
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খান, ইসমাইল হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।