এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর আবেগের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। তিনি জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান। এছাড়াও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা কৃষি কর্মকর্তা। বক্তারা শহীদ পরিবারের প্রতি সম্মান, তাঁদের পাশে থাকার অঙ্গীকার এবং দেশ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন সিকদার।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের বীর যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের আবেগঘন স্মৃতিচারণ করেন। বক্তব্য দেন জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, হাবিবুর রহমান মুন্সি, হাসান, সাইফুল মোল্লা ও মেহেদী হাসান। এছাড়াও আন্দোলনে শহীদ সাগরের মা তাঁর হৃদয়স্পর্শী বক্তব্যে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার ও তবারক বিতরণ করা হয়। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের পরিবারের প্রতি সম্মান জানাতে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
নভেম্বর ১৮, ২০২৫
ফেব্রু ১৭, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।