সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই — শামা ওবায়েদ

সাইফুল ইসলাম সুজন, নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ
১৬ জুলাই, ২০২৬ ৫:৪৩ পিএম
শেয়ার করুন:
সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই — শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দায় অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, "যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন, মানবিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও খেলাধুলার প্রসারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, একটি মাদকমুক্ত, সচেতন ও মানবিক সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধের চর্চাও সমানভাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

 এর আগে মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান আফরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগী অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।