নগরকান্দায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫২ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

‘সৌর শক্তিতে আলোকিত হোক দেশের প্রত্যেকটি ঘর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নগরকান্দা জোনাল অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির প্রসার, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এ ছাড়া আগ্রহী গ্রাহকদের সহজে সৌরবিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ এবং ভবনের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নিয়মাবলি ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, নগরকান্দা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী সোহেল রানা এবং নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজ্জাক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সংকট মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরবিদ্যুৎ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং বিদ্যুৎ সাশ্রয়ে রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।