এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর উচ্চবিদ্যালয় মাঠে আঃ গফুর মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং একটি করে মুরগি। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঃ গফুর মুন্সী ফাউন্ডেশনের পরিচালক এবং মরহুম আঃ গফুর মুন্সীর দুই সন্তান আশরাফুল ইসলাম ও শাহাদাত হোসেন। তারা নিজ হাতে অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে দারিদ্র্য ও কষ্ট অনেকটাই লাঘব হবে।
আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও আঃ গফুর মুন্সী ফাউন্ডেশন জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।