এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে শাপলাপাতা মাছ, পানপাতা মাছ ও হাউস মাছ নামে পরিচিত এ মাছটি বিদেশে রেফিন ফিস বা স্টিং ফিস হিসেবে পরিচিত।
রবিবার (৩০ নভেম্বর) সকালে জেলে সলেমানের জালে মাছটি ধরা পড়ে। পরে জেলেরা মাছটি বিক্রির জন্য চরভদ্রাসনের সদর বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাজারে আগে কখনো এত বড় শাপলা পাতা মাছ দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।
মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক বলেন, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে আনার পর দরদাম শুরু হয় এবং শেষ পর্যন্ত ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। পদ্মায় নানা জাতের মাছ মিললেও এমন আকারের শাপলা পাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল বলে তিনি উল্লেখ করেন।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে ধরা পড়া এ মাছটি মূলত বিরল প্রজাতির সামুদ্রিক মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। বাজারে এর বিশেষ চাহিদা রয়েছে। সাধারণত নদী বা নদীমূলক জলাশয়ে এ মাছ ধরা পড়ে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।