এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ সুপ্রিম কোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নতুন করে ৮৬ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার। নবনিযুক্ত এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের তালিকায় স্থান পেয়েছেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টু।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (সিজি-সিপি শাখা) থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে 'Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972)'-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রবীণ ও দক্ষ আইনজীবী হিসেবে পরিচিত অ্যাডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টু ১৯৭৬ সালের ১১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি আগৈলঝাড়া উপজেলার সন্তান এবং মৃত মো. রজ্জব আলী খানের পুত্র। দীর্ঘ দিন ধরে আইন পেশায় সফলতার সাথে যুক্ত থাকা এই আইনজীবী ২০০৮ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
নতুন এই দায়িত্বে অ্যাডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টুসহ নবনিযুক্ত আইন কর্মকর্তাগণ রাষ্ট্রের পক্ষে উচ্চ আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করবেন। পাশাপাশি সাংবিধানিক, প্রশাসনিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আদালতে সরকারের আইনি অবস্থান শক্তভাবে উপস্থাপনের দায়িত্ব পালন করবেন তাঁরা।
আইন অঙ্গন সংশ্লিষ্টদের মতে, দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীদের এই নিয়োগ উচ্চ আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার সক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। একই সঙ্গে বিচার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, আগৈলঝাড়ার সন্তান অ্যাডভোকেট কে এম রেজাউল ফিরোজ রিন্টু রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী, তাঁর সহকর্মী আইনজীবী এবং শুভানুধ্যায়ীরা। তাঁরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
মে ১৪, ২০২৫
ফেব্রু ২২, ২০২৫
জুলাই ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।