এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন মাস্টার এবং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন শিক্ষক আতিকুর রহমান, মাওলানা মহব্বত হোসেন, সাংবাদিক মেজবাহউদ্দিন, আবুল কালাম ও সালাম মোল্লা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. কামাল হোসেন, এনসিপি-র হোসাইন মোল্লা ও সাজ্জাদ হোসেন, শেখ সাইম, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. কাউসার খান এবং থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলায়মানসহ এনসিপি, জামায়াতে ইসলামী ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণে জুলাই বিপ্লবের শহিদদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই মহান ত্যাগ নতুন প্রজন্মের জন্য দেশপ্রেমের এক অনন্য অনুপ্রেরণা।
বক্তারা আরও বলেন, শহিদদের স্বপ্নপূরণে তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে চরভদ্রাসন উপজেলা থেকেই একটি বৈষম্যমুক্ত ও জনবান্ধব প্রশাসনিক সেবা কার্যক্রমের সূচনা করার আহ্বান জানান বক্তারা। একটি শান্তিপূর্ণ, সুশাসন ও সম্প্রীতিময় সমাজ বিনির্মাণে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার শেষ পর্যায়ে শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত আলোচনা সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘটে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৬ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।