এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মোল্যার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা প্রকাশ মিত্রকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।
রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের শ্রীফলতলী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের বাসুদেব মিত্রের ছেলে।
সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও বিএনপি নেতা নাসির মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আটঘর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মোল্যার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়ির মালামাল লুটপাট করা হয় এবং একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় থানায় মামলা হলে প্রকাশ মিত্র এজাহারভুক্ত আসামি হন এবং ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন প্রকাশ মিত্র। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে আটঘর ইউনিয়নের শ্রীফলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জুলাই ২৫, ২০২৪
নভেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।