এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর দায়ে এক সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্তে অভিযোগটি সম্পূর্ণ সত্য ও বাস্তবসম্মত হিসেবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষক নুরুদ্দোহা (সোহেল)-এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক নুরুদ্দোহা সোহেলের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ইউএনও কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে যৌন হয়রানি করে আসছিলেন।
অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, শিক্ষক নুরুদ্দোহা সোহেল কর্তৃক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগটি সম্পূর্ণ সত্য ও বস্তুনিষ্ঠ। প্রতিবেদন অনুযায়ী, একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ শিষ্টাচার ও শিক্ষকতার আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এবং তীব্র নৈতিক স্খলনের শামিল। ফলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "অভিযোগটি পাওয়ার পরই নিরপেক্ষ ও গভীরভাবে তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে উত্থাপিত অভিযোগের শতভাগ সত্যতা পাওয়া গেছে। এরপর নিয়ম অনুযায়ী তদন্ত প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ১২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে প্রতিবেদনটি পরবর্তী প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহনুর জামান জানান, "মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে অভিযোগটির সত্যতা প্রমাণিত হয়েছে। প্রতিবেদনটি পর্যালোচনা শেষে পরবর্তী বিভাগীয় ও আইনগত ব্যবস্থার জন্য ফরিদপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চাঁদপুর | ১৩ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৩ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৩ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৩ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।