এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের দলিল উদ্দিন ফকিরের ছেলে লাভলু ফকির ওরফে ডাব্লু ফকির (৪০) এবং গাজীরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের ওফাজদ্দিন বেপারীর ছেলে আলেম বেপারী (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত লাভলু ফকির ওরফে ডাব্লু ফকিরের বিরুদ্ধে ১২/২৬ নম্বর মাদক মামলায় এবং আলেম বেপারীর বিরুদ্ধে ১৪০/২৬ নম্বর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলা হওয়ার পর থেকেই তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লাভলু ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বড় বড় চালান এনে সহযোগীদের মাধ্যমে ইয়াবা কারবার পরিচালনা করে আসছিলেন।
চরভদ্রাসন থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেফতারের পর সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মার্চ ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।