এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলায় মাদক সংক্রান্ত দ্বন্দ্বে নিহত রাজু শেখের হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত শহরের গুহলক্ষীপুর এলাকার বাসিন্দাদের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাব-এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহত রাজু শেখের স্ত্রী নীশি খাতুন, মা সবি খাতুন, ভাই ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাজু শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখনো পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত হৃদয়, মারুফ, মেহুরুন শিল্পী ও রবিউলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।