এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগে মানসিকভাবে বিপর্যস্ত এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার বয়ক হেডম্যান পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম কুমপাও ম্রো (৫০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী চাইঅং ম্রো-এর সহধর্মিণী। তিনি জেলা পরিষদ রেস্ট হাউস সংলগ্ন একটি বাসায় একা বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরদিন বৃহস্পতিবার সকালে নিহতের ছোট ভাই লাংরাও ম্রো বাড়িতে গিয়ে বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে থানচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, কুমপাও ম্রো দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সুস্থ হওয়ার আশায় তাকে চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু রোগ থেকে মুক্তি না মেলায় তিনি চরম হতাশায় ভুগছিলেন। সম্ভবত সেই হতাশা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছে পরিবার।
থানচি থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মসিউর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অধিকতর ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
দিনাজপুর | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
ফরিদপুর | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।