এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সদরপুর উপজেলার 'শাহজালাল হোটেল'-এ অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না এবং পরিবেশনের প্রমাণ মেলে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
অন্যদিকে, উপজেলার পূর্বশ্যামপুর এলাকায় পরিচালিত অপর এক অভিযানে লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো এবং নম্বরপ্লেটবিহীন যানবাহন ব্যবহারের অপরাধে ৬ জন মোটরসাইকেল আরোহীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাঁদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তার অধিকার রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে সব ব্যবসায়ী ও যানবাহন চালকদের দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।