এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের চিত্র সরেজমিনে দেখতে গভীর রাতে আকস্মিক পরিদর্শনে গেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে তিনি হঠাৎ দৌলতপুর থানায় উপস্থিত হন। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদের সান্ধ্যকালীন রোলকলে অংশ নেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বিশেষ ব্রিফিং প্রদান করেন।
ব্রিফিংকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরে পুলিশ সুপার বলেন, “পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রেখে সাধারণ মানুষের সেবায় পুলিশকে নিবেদিতপ্রাণ হতে হবে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি পুলিশ সদস্যকে জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র, দাপ্তরিক নথিপত্র এবং ফোর্সদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি থানার কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
একই সঙ্গে থানায় আসা সাধারণ সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা পান, সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানসহ থানার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাবৃন্দ।
নবাগত পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শনের ফলে দৌলতপুর থানা পুলিশের নিয়মিত কার্যক্রমে বাড়তি সতর্কতা ও গতিশীলতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আগস্ট ১৩, ২০২৫
জুলাই ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।