এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় বিশেষ ক্ষমতা আইনে ওয়ার্ড যুবলীগ ও আওয়ামী লীগের দুই সেক্রেটারিকে আটক করেছে খোকসা থানা পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) রাত সোয়া ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে খোকসা বাজার ও শিমুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সান্টু শেখ (৪৫), যিনি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ও শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সেক্রেটারি। তিনি মালিগ্রামের বাসিন্দা এবং মৃত আক্কাস আলী শেখের ছেলে। অন্যজন হলেন মো. জহুরুল ইসলাম (৪০), যিনি ওসমানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি। তিনি ওসমানপুরের বাসিন্দা এবং মৃত আয়েন উদ্দিন শেখের ছেলে।
খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া তথ্যে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে খোকসা থানায় মামলা রয়েছে।
অক্টোবর ৩১, ২০২৫
এপ্রিল ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।