এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় খোকসা ফুটবল একাদশ ও শৈলকুপা ফুটবল একাদশ। রোমাঞ্চকর এই খেলায় খোকসা ফুটবল একাদশ ৪-২ গোলে শৈলকুপা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।
খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খোকসার স্বাধীন। তাঁকে পুরস্কার প্রদান করেন আয়োজক আরমান খেলাঘরের পক্ষ থেকে।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন এবং খোকসা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।
এছাড়া, টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু, অর্থ সম্পাদক নুরুজ্জামান ও শামীম আহমেদ বাবু।
খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ। ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা ও উৎসবের আমেজ, যা খোকসার ফুটবলপ্রেমীদের মনে আনন্দের রেশ ছড়িয়ে দেয়।
মে ১৩, ২০২৪
মার্চ ২১, ২০২৪
ডিসেম্বর ১৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।