এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) বিকেল ৩টা ২০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন ঈদুল আযহার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭টায় ফরিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদগাহের পরিবর্তে স্থানীয় মসজিদগুলোতে ঈদের জামাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় ঈদ উদযাপনের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়:
আলোকসজ্জা নিষিদ্ধ: ঈদ উপলক্ষে কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না।
নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ: ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
পশুবাহী যানবাহন: কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্জ্য ব্যবস্থাপনা: কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য পৌরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইলিয়াছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লা, জামিয়া ইমদাদুল উলুমের মুহতামিম মো. শামসুল হক, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন পিয়াল। এছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইমাম সমিতির নেতৃবৃন্দ এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।