এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় বোয়ালমারী শহরের অবদার মোড়স্থ হারুন শপিং কমপ্লেক্সের নিচতলায় বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, যুবদলের আহ্বায়ক মিনাজুর রহমান লিপন, পৌর কাউন্সিলর শেখ আতিকুল আলী ও শেখ আজিজুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ এবং শ্রমিক দল নেতা কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আগস্ট ১২, ২০২৪
অক্টোবর ১৫, ২০২৫
আগস্ট ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৫ জুন, ২০২৬
জাতীয় | ২৫ জুন, ২০২৬
কুমিল্লা | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
পিরোজপুর | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।