এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সদরপুর সরকারি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক হৃদয়স্পর্শী বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। বিদায়ী শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক আধ্যাত্মিক, মানবিক ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন। তিনি বলেন, “এই বিদায় কেবলই বিদায় নয়; এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিকতায় ভর করে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন, “সুশিক্ষিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হয়ে গড়ে উঠাই শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলাদ ও দোয়া মাহফিল ২০২৫ পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর মুহাম্মদ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে বলেন, “আল্লাহর উপর ভরসা রেখে মনোযোগী প্রস্তুতির মাধ্যমেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব।”
এছাড়া বক্তব্য রাখেন ভূগোল বিভাগের প্রধান প্রফেসর মো. এনামুল হক, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফসার উদ্দিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিবুর রহমান এবং ভূগোল বিভাগের প্রভাষক মো. সিরাজুম মুনির। তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং চারিত্রিক দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা, মঙ্গল ও শান্তিপূর্ণ জীবনের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের নেতা নজরুল কবির নিরব, তুষার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শামীম শিকদার ও সাধারণ সম্পাদক হাসান সরদার ছাড়াও ছাত্রশিবিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষক, অভিভাবক, বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক শান্তিপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের এ বিদায় আয়োজন সকলের মনে স্মরণীয় হয়ে থাকবে।
মার্চ ৩০, ২০২৪
ডিসেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।