এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সদরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৭ জুন) জোহর নামাজ আদায়ের মাধ্যমে শুরু হয় মসজিদটির আনুষ্ঠানিক কার্যক্রম।
জোহরের নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন মসজিদটির উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, “এই মসজিদ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় চেতনা জাগ্রত করবে এবং একটি সুন্দর মানসিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।”
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ ইসমাইল হোসেন (সম্পাদক, শিক্ষক পরিষদ), প্রফেসর মোঃ এনামুল হক (প্রধান, ভূগোল বিভাগ), মোঃ আফসার উদ্দিন (সহযোগী অধ্যাপক, ইতিহাস), ড. মোঃ নুর ইসলাম (সহকারী অধ্যাপক, অর্থনীতি), মুহাম্মদ মিজানুর রহমান (সহকারী অধ্যাপক, দর্শন) এবং মোঃ সিরাজুম মুনির (প্রভাষক, ভূগোল বিভাগ)। এছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জোহরের নামাজের ইমামতি ও উদ্বোধনী মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।