এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“বেশি করে বৃক্ষ রোপণ করুন, দূষণমুক্ত স্বদেশ গড়ুন”—এই স্লোগানকে ধারণ করে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব।
কেন্দ্রীয় ড্যাবের সদ্য সাবেক সভাপতি ডা. হারুন আর রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদি হাসান ও কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম সাকিলের নির্দেশনায় কর্মসূচিটি বাস্তবায়ন করেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্শেদ সজীব।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত জমি পরিষ্কার করে আমলকী, আম, আমড়া, পেয়ারা, লেবু, জলপাই, লিচুসহ প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হেমায়েত তালুকদার, গৈলা ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সরল, গইলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ, ডাক্তার, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।
ডা. গোলাম মোর্শেদ সজিব বলেন, “স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি দেশের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায়ও আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন ও সেবার মানোন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” তিনি আরও জানান, চিকিৎসা খাতের বাইরেও জাতীয় প্রয়োজন অনুযায়ী ডাক্তাররা মানুষের পাশে থাকবেন।
এই কর্মসূচিকে উপজেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জুলাই ২১, ২০২৬
জুলাই ১৫, ২০২৬
জুলাই ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।