এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’।
মঙ্গলবার (২০ মে) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
সকাল থেকেই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এবং রনেন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ।
অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অসামান্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতাই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় জনসচেতনতামূলক প্রচারণা, অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া, নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।