এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ বোরহানউদ্দিন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বোরহানউদ্দিন উপজেলার পূর্ব তালমা গ্রামের শেখ সিরাজের ছেলে।
নগরকান্দা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বোরহানউদ্দিনের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় এসআই নুর মোহাম্মদ ও এএসআই মেহেদীসহ পুলিশের একটি চৌকস দল।
মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নগরকান্দা থানা পুলিশ সর্বদা তৎপর। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
এপ্রিল ১৩, ২০২৬
জানু ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।